মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬ সিলেট-মৌলভীবাজারসহ একযোগে প্রত্যাহার ৬৮ এসিল্যান্ড কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী
advertisement
প্রবাস

বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বৈঠক

কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল গত ৭ মে ২০২৬ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পরিচালক Rosmaliza Binti Mohamed Rashid-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়।

বৈঠকে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি কর্মীদের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধিদল ডিটেনশন সেন্টারগুলোর সঙ্গে হাইকমিশনের নিয়মিত তথ্য আদান-প্রদান ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে।

এ সময় অপারেশন ও ডিটেনশন ক্যাম্পসমূহে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা, তাদের নিরাপত্তা ও কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মালয়েশীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি আটক বাংলাদেশি নাগরিকদের দ্রুত দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

জবাবে মালয়েশীয় কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনের উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেয় এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

▐ এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা

জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬

সিলেট-মৌলভীবাজারসহ একযোগে প্রত্যাহার ৬৮ এসিল্যান্ড

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী