সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা

মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয়বারের মতো উদযাপিত হলো বিবাহিত কন্যাদের সাথে পিতৃগৃহের ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে মণিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও পারিবারিক উৎসব ‘নিংঙোল চাকৌবা’। উৎসবটিকে ঘিরে উপজেলার মণিপুরি গ্রামগুলোতে বিরাজ করছিল এক অনন্য উৎসবমুখর পরিবেশ। সোমবার (সকাল থেকেই বিবাহিত মণিপুরি নারীরা (নিংঙোল) ঐতিহ্যবাহী পোশাক ফানেক ও ইন্নাফি পরে হাতে ফলমূল ও মিষ্টান্ন নিয়ে উৎসবস্থলে সমবেত হতে থাকেন।

জানা যায়, আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে মণিপুরী কালচারাল কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজন করে মণিপুরি কালচারেল কমপ্লেক্সে, পেট্রিওটিক রাইটার্স ফোরাম, মণিপুর এবং মণিপুরী ইয়ুথস ফোরাম বাংলাদেশ।


আয়োজকরা নিংঙোলদের সাদরে বরণ করে নেন এবং ঐতিহ্যবাহী মণিপুরি খাবারের এক বিশাল ভোজের আয়োজন করেন। ভোজের মেন্যুতে মাছের হরেক রকম পদের পাশাপাশি ঐতিহ্যবাহী ইরোম্বা, সিঞ্জু, উতি ও চামফুত এর মতো ঐতিহ্যবাহী পদ। খাওয়া-দাওয়া শেষে আয়োজকেরা তাঁদের হাতে নতুন পোশাক ও উপহারসামগ্রী তুলে দেন। বিনিময়ে নিংঙোলরার ভাই, পিতা মাতা ও আয়োজকদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। 

নিংঙোল চাকৌবা উৎসব কমিটির আহ্বায়ক ইবুংহাল শ্যামলের সভাপতিত্বে ও সমাজকর্মী অশোক অঙোমচার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি ইয়ুথ ফোরামের কালচারাল সেক্রেটারি জয়া শর্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, মণিপুর এর সম্পাদক রাকেশ নাওরেম, পিএডব্লিউএফ (চঅডঋ), গুয়াহাটি শাখা, আসাম এর সম্পাদক রাজু মাইবাম পমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ।

মণিপুরি ভাষায় ‘নিংঙোল' অর্থ বিবাহিত নারী (মেয়েবা বোন) এবং 'চাকৌবা' অর্থ ভোজের নিমন্ত্রণ। এটি মূলত ভাই-বোন এবং পিতৃগৃহের সাথে বিবাহিত নারীদের ভালোবাসার বন্ধন অটুট রাখার একটি সামাজিক উৎসব। প্রতি বছর মণিপুরি পঞ্জিকার 'হিযাঙ্গেই' (ঐরুধহমবর) মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে (ইংরেজি অক্টোবর-নভেম্বর মাসে) এই উৎসব পালিত হয়। প্রাচীন মণিপুরের রাজা নোংদা লাইরেন পাখাংবার শাসনামল থেকে এই প্রথার প্রচলন শুরু হয় বলে লোককথায় রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা

বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন

পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার