সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে সানোয়ার হোসেন সবুজ (২৫) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হলদিউড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সানোয়ার হোসেন সবুজ ছাতক উপজেলার হলদিউড়া গ্রামের কদ্দুছ আলীর ছেলে। তিনি সিআর-১৬৭/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) শহিদুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) জয়নুল হকসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর যথাযথ পুলিশি পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।