সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
প্রবাস

শামীম আহমেদকে বিদায়ী সংবর্ধনা, ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাসেল

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সভাপতি শামীম আহমেদের সংক্ষিপ্ত বাংলাদেশ সফর উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তাঁর অনুপস্থিতিতে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য সহসভাপতি রাসেল আহমেদের কাছে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতি শামীম আহমেদের বাংলাদেশ সফর সুন্দর ও নিরাপদ হোক বলে কামনা করেন উপস্থিত সদস্যরা। পাশাপাশি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাসেল আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, রাসেল আহমেদের নেতৃত্বে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন, পর্তুগালের চলমান কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য লিটনের সৌজন্যে উপস্থিত সবার জন্য রাতের খাবারের আয়োজন করা হয়। এ উদ্যোগের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।

▐ এই সম্পর্কিত আরো