সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
অগ্রহায়ণের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জামালগঞ্জের কৃষকদের ২০ বছর পরের পৃথিবীর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: এমপি তাহসিনা রুশদীর জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, প্লাস্টিক বিস্ফোরক ও সিরাপ উদ্ধার শামীম আহমেদকে বিদায়ী সংবর্ধনা, ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাসেল রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করামাত্রই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ শমশেরনগরে ভবনে ভয়াবহ আগুন ওসমানীনগরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, প্লাস্টিক বিস্ফোরক ও সিরাপ উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, এসআরবির প্রযুক্তিগত সহায়তায় শনাক্ত করা স্থানে বিজিবির আভিযানিক দল পৌঁছে কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

৪৮ বিজিবি সূত্র জানায়, চলতি বছরে সিলেট ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান এবং অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

অগ্রহায়ণের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জামালগঞ্জের কৃষকদের

২০ বছর পরের পৃথিবীর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে: এমপি তাহসিনা রুশদীর

জৈন্তাপুরে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, প্লাস্টিক বিস্ফোরক ও সিরাপ উদ্ধার

শামীম আহমেদকে বিদায়ী সংবর্ধনা, ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাসেল

রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’—ডা. জুবাইদা রহমান

শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করামাত্রই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

শমশেরনগরে ভবনে ভয়াবহ আগুন

ওসমানীনগরে ঝুলন্ত মরদেহ উদ্ধার