সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া পুঞ্জি মাঠে অন্যরকম এক প্রাণের স্পন্দন ‘সেং কুটস্নেম’। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই যেন বাঁশের খুঁটি আর সুপারি গাছের পাতার ছাউনিতে তৈরি মঞ্চ, চারপাশে রঙিন পোশাকের সমাহার, আর বাতাসে ভাসছে লোকজ সুর ও আনন্দের কোলাহল। 

খাসিয়া বর্ষপঞ্জি অনুযাযী ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নিতে এদিন মিলিত হয়ে ছিলেন খাসিয়া জনগোষ্ঠীর মানুষ। ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ ঘিরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর ছিল পুরো এলাকা।

খাসিদের তথ্য অনুযাযী, ‘সেং কুটস্নেম’ শব্দের অর্থ খাসি বর্ষবিদায়ী এর পেছনে রয়েছে এক দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট। ব্রিটিশ শাসনামলে ১৮৯৯ সালে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়েছিল, তখন সচেতন খাসি তরুণদের উদ্যোগে ২৩ নভেম্বর ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গঠিত হয়। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর ২৩ নভেম্বর দিনটি উদযাপিত হয়ে আসছে। বাংলাদেশে ২০১১ সাল থেকে উৎসবটি আরও বড় পরিসরে পালিত হচ্ছে, যা খাসিয়াদের আত্মপরিচয় ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উৎসবের দিন সকালে নারী, পুরুষ, যুবক-যুবতী ও শিশুরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সেজে মাগুরছড়া পুঞ্জি মাঠে উপস্থিত হন। দেশব্যাপী থাকা খাসিয়া সম্প্রদায়ের মানুষ এদিন একত্রিত হন প্রাণের টানে। পুরো মাঠজুড়ে বসে ঐতিহ্যবাহী মেলা ও নানা পণ্যের স্টল, যা উৎসবের রঙকে আরও বাড়িয়ে তোলে। খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতিতে তৈরি হয় এক অনন্য সম্প্রীতির আবহ।

লোকজ খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা নতুন প্রজন্মের কাছে বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও লোকজ খেলাধুলা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী পর্বে ছিল খাসিয়া পোশাকে সজ্জিত নারী শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর লোকনৃত্য ও নিজস্ব ভাষায় গান। তৈলাক্ত বাঁশে বেয়ে উঠে মুঠোফোন পুরস্কার জেতার রোমাঞ্চকর প্রতিযোগিতা।
ঐতিহ্যবাহী তীর-ধনুক খেলা ও গুলতি চালানোর প্রতিযোগিতা। খাসিয়া সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ঐতিহ্যবাহী পান গুছানো পর্ব।

খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে সহযোগিতায় আয়োজিত এই বর্ষবিদায় উৎসবে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন সুচিয়াঙের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার,থানার পরিদর্শক শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।

▐ এই সম্পর্কিত আরো

কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা

বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন

পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার