সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পালালেন দুই সহযোগী
advertisement
সিলেট বিভাগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট মহানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপি। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম রাজ্জাক রাসেল।

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো এবং সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সিলেট মহানগর বিএনপি নেতা সাইফুল্লাহ খালেদ ও আব্দুল আহাদ, সিলেট মহানগর পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র চন্দ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা ইবনে জাহান তানভীর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, বিশ্বজিৎ দাস এবং মিহির কান্তি দাস বুলবুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মূলত শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বক্তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে এর সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

▐ এই সম্পর্কিত আরো

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন

পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার

জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা

জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পালালেন দুই সহযোগী