সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পালালেন দুই সহযোগী অগ্রহায়ণের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জামালগঞ্জের কৃষকদের
advertisement
সিলেট বিভাগ

পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে এ ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানা গেছে, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য শাহিদ রানা ও ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে মুলাগুল বাজারের মানবসেবা মেডিকেল নামের একটি দোকানের সামনে থেকে আটক করে কানাইঘাট থানা পুলিশ। শাহিদ রানা উপজেলার সাউদগ্রাম এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে নিষিদ্ধ ছাত্রলীগের সালেক আহমদ, সুহেল আহমদ, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আবুল ফয়েজ, সালমান আহমদ, মাহবুব রশিদ ও সালেহ আহমদসহ কয়েকজন সেখানে জড়ো হন। এ সময় উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনের নেতৃত্বে তাদের আত্মীয়স্বজনেরাও পুলিশের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে পরিস্থিতির সৃষ্টি হলে আটক দুই নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে পুলিশের কাছ থেকে হাতকড়া ছিনিয়ে নেওয়ার খবরটি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান তিনি।

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা আফসর উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়।

▐ এই সম্পর্কিত আরো

শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন

পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার

জাফলংয়ে মৎস্য অভয়াশ্রমের উপকারিতা নিয়ে সচেতনতামূলক সভা

জুড়ী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় নাগরিক আটক, পালালেন দুই সহযোগী

অগ্রহায়ণের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জামালগঞ্জের কৃষকদের