সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি

সিলেটের বিশ্বনাথে আল-হেরা শপিং সিটির একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের তালা ভেঙে শতাধিক মোবাইল ফোন, সার্ভিসিংয়ের জন্য রাখা একাধিক মোবাইল সেট ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় প্রায় ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শপিং সিটির ১০২ নম্বর দোকান গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকসে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের পরিচালক কাজী নাসিম হাসান জানান, সকালে দোকানে এসে তিনি দেখতে পান শাটারের তালা ভাঙা। পরে ভেতরে প্রবেশ করে দেখেন, দোকানের শতাধিক মোবাইল ফোন, সার্ভিসিংয়ের জন্য রাখা বেশ কয়েকটি মোবাইল সেট এবং ক্যাশে থাকা নগদ ৩ লাখ টাকা নেই। সব মিলিয়ে প্রায় ২৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি মার্কেট কর্তৃপক্ষ ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পরে বিশ্বনাথ থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ কাজ করছে।’

▐ এই সম্পর্কিত আরো

কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা

বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন

পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার