মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক এমপি রতন-রোকনসহ ৩৩ জনের নামে মামলা কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক এমপি রতন-রোকনসহ ৩৩ জনের নামে মামলা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন (৫১) এবং উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকনসহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাতে ধর্মপাশা থানায় মামলাটি দায়ের করেন সেলবরষ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রহিম বাদশা (৬৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে অবস্থিত সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এজাহারে অভিযোগ করা হয়েছে, দেশের বাইরে অবস্থানরত সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা দলীয় কার্যালয়ে আগুন দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে রোববার রাতে পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে।

তবে মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামির সংখ্যা ১৫ থেকে ২০ জন উল্লেখ থাকলেও পুলিশের বক্তব্যে ২০ থেকে ২৫ জন বলা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক এমপি রতন-রোকনসহ ৩৩ জনের নামে মামলা

কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা

বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন

পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার