সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ ২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব! শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা
advertisement
সিলেট বিভাগ

দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম মো. আশরাফ আলী (৩৪)। তিনি দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার (আশিক কমিশনারের বাড়ির পাশে) মো. বশর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মোমিনখলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফেঞ্চুগঞ্জ রোডের আল মদিনা মার্কেটের শামীম অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে আশরাফ আলীকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৫৮ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসএমপির সিটিএসবি ও মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ সুরমা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির

কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২

২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট

কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব!

শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা