সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ ২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব! শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা
advertisement
সিলেট বিভাগ

দিনের আলোয় হাওরের মাটি পাচার, ‘অন্ধকারে’ প্রশাসন!

হাওরের বুক চিরে ভেকুর থাবা। দিনেদুপুরে লুটে নেওয়া হচ্ছে ফসলি জমির উর্বর মাটি। উড়াল সেতুর সংযোগ সড়ক নির্মাণ থেকে শুরু করে বসতবাড়ি ভরাট—সর্বত্রই চলছে এই অবাধ বাণিজ্য। অথচ, দিনের পর দিন প্রকাশ্যে এমন হরিলুট চললেও খবর নাকি ‘জানেনই না’ খোদ উপজেলা প্রশাসন! প্রশ্ন উঠেছে, প্রশাসনের নাকের ডগায় কীভাবে এমন কর্মকাণ্ড চলে এবং নির্বিকার ভূমিকায় কাদের রক্ষা করা হচ্ছে?

সুনামগঞ্জের ধর্মপাশার বিভিন্ন হাওরে এখন চলছে কৃষিজমি ধ্বংসের এক মহোৎসব। স্থানীয় প্রভাবশালী মহলের ছায়াতলে এক্সকাভেটর (ভেকু) মেশিন বসিয়ে একের পর এক ফসলি জমির টপ সয়েল (উপরিভাগের মাটি) কেটে নেওয়া হচ্ছে। উত্তোলিত এসব মাটি ট্রাক ও বিভিন্ন যানবাহনে করে গোপনে বা প্রকাশ্যে চলে যাচ্ছে নানা উন্নয়ন প্রকল্পে। পাশাপাশি এলাকার যত্রতত্র বসতভিটা ভরাটের কাজেও দেদারসে বিক্রি হচ্ছে এই উর্বর মাটি।

হাওরাঞ্চলের কৃষকরা বলছেন, কৃষিনির্ভর এই জনপদে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে জমির উর্বরতা শক্তি চিরতরে নষ্ট হচ্ছে। মারাত্মক হুমকির মুখে পড়ছে এলাকার স্বাভাবিক ভূমিরূপ ও পরিবেশ। কিন্তু কে শোনে কার কথা? প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে মুখ খুলতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।

কারা এই মাটি কাটার নেপথ্যে? অনুমোদনহীন এই অবৈধ কারবার কোন শক্তির বলে দিনের পর দিন চলছে?—এমন হাজারো প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলের মনে। কৃষিজমি রক্ষায় জরুরি ভিত্তিতে সরেজমিন তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে জানতে চাইলে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “বিষয়টি আমার জানা নেই। এভাবে মাটি কাটার কোনো অনুমতি তাদের দেওয়া হয়নি। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মাটি কাটার মতো এমন প্রকাশ্য একটি বিষয় প্রশাসনের নজরে না থাকার বিষয়টি কিছুতেই মানতে পারছেন না এলাকাবাসী। এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর ঘুম ভাঙবে কি প্রশাসনের, নাকি বহাল তবিয়তেই চলবে এই অবৈধ মাটি বাণিজ্য?

▐ এই সম্পর্কিত আরো

১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির

কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২

২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট

কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব!

শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা