সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ ২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব! শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা
advertisement
সিলেট বিভাগ

বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট

হবিগঞ্জের বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকা ও মোবাইল ফোনসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল।

গত ১৩ নভেম্বর শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বানিয়াচং সদরের শেখের মহল্লা এলাকার সাবিন মিয়া (৫৮) নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাবিন মিয়া জানান, রাত আড়াইটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০ জনের একটি মুখোশধারী দল তাঁদের বাড়িতে হানা দেয়। প্রথমে বাড়ির লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে তারা। গেটের তালা ভাঙার শব্দ শুনে ঘুম থেকে উঠে সামনে এগিয়ে গেলে ডাকাতেরা নিজেদের থানার লোক বলে পরিচয় দেয়। এ সময় চিৎকার করার চেষ্টা করলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে জিম্মি করে ফেলে।

তিনি জানান, ঘটনার রাতে বাড়িতে পরিবারের পাঁচ সদস্য অবস্থান করছিলেন। এর আগের দিন তাঁর বাহরাইনপ্রবাসী ছেলে ও ছেলের স্ত্রী চুনারুঘাটে ছেলের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বাড়িতে প্রবেশ করেই ডাকাতেরা তাঁকে ও তাঁর এক ছেলেকে কালো কাপড়ে চোখ বেঁধে ফেলে। এরপর ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল তছনছ করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

ডাকাতেরা বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করে। পরে ক্যামেরার হার্ডডিস্ক ও ডিভাইস খুলে নিয়ে যায় তারা। রাত আড়াইটা থেকে ভোর ৪টা পর্যন্ত ডাকাতি শেষে ঘরের ভেতর বসেই লুণ্ঠিত মালামাল ও টাকা ভাগাভাগি করে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান ভুক্তভোগী।

এ ঘটনায় গত ১৪ নভেম্বর বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাবিন মিয়া।

প্রতিবেশী সাদ আলী জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে সাবিন মিয়ার পরিবারের সদস্যরা তাঁর বাড়িতে গিয়ে ডাকাডাকি করে ঘুম থেকে তোলেন এবং ডাকাতির ঘটনা জানান। পরে তাঁদের বাড়িতে গিয়ে আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি।

এদিকে একই রাতে বানিয়াচং সদরের ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ি থেকেও মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ৪টার দিকে বাড়ির লোহার গেট ভেঙে ১২৫ সিসির একটি মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকটি ক্লু সামনে রেখে তদন্ত চলছে। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

▐ এই সম্পর্কিত আরো

১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির

কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২

২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট

কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব!

শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা