সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ ২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব! শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব!

মৌলভীবাজারের কুলাউড়ায় ২০১৮ সালের একটি মামলার বাদী জুনুর ও এম এম শাহীনসহ ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ খবরের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কুলাউড়া থানা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। এমনকি এ ঘটনায় কোনো মামলাও দায়ের হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি অজ্ঞাতনামা পেজে দুই ব্যক্তির ছবি সংযুক্ত করে ২০১৮ সালের মামলার বাদী জুনুর ও এম এম শাহীনসহ ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের দাবি করে পোস্ট প্রকাশ করা হয়। এসব পোস্ট ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানের বক্তব্য অনুযায়ী, কুলাউড়া থানায় এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য নেই। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মামলার দাবির সত্যতা পাওয়া যায়নি।

সচেতন মহলের মতে, মামলা ও আইনশৃঙ্খলাসংক্রান্ত যেকোনো তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই করা জরুরি। যাচাইবিহীন তথ্য প্রচার করে কাউকে সামাজিকভাবে হেয় করা কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত।

▐ এই সম্পর্কিত আরো

১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির

কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২

২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট

কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব!

শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা