সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ ২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব! শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল ও প্রকাশনা উৎসব

দেশ ও প্রবাসে অবস্থানরত মুসলিম ভাই-বোনদের কল্যাণ এবং প্রয়াত ব্যক্তিদের স্মরণে সুনামগঞ্জের জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার মদিনাতুল উলুম হবিবপুর হাফিজিয়া মাদরাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শায়খ মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র (আসক) সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার ও মাওলানা সুলাইমান আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদিস মাওলানা মুহসিনুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও মাদরাসা পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান আবু হুরায়রা ছাদ মাস্টার, হেফাজতে ইসলাম নেতা মাওলানা মুজাম্মিল তালুকদার, মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি আব্দুল মুনঈম শাহিন কামালী, সাধারণ সম্পাদক মুফতি আকমল হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ শাখার সভাপতি হাফেজ আহবাব হুসাইন, শালদীঘা মাদরাসার মুহতামিম মাওলানা উমর ফারুক, হবিবপুর আশিঘর মাদরাসার শিক্ষক মাওলানা রাজু আহমদ, সুহেল আমীন, শিক্ষাবিদ জাহাঙ্গীর আহমদ, ডা. মাওলানা ওয়ালি উল্লাহ ওলি, ফয়জুর রহমান, সৈয়দ সানাওয়ার আলী, মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালীন, মাওলানা ফারহান আহমদ ও মাওলানা আহমদুল হক ফয়েজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা দেশ ও প্রবাসে অবস্থানরত মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভা শেষে হামদ-নাত, ক্বিরাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী ৫৪ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির

কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২

২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট

কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব!

শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা