বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ধর্মঘটের হুঁশিয়ারি - শাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ কুলাউড়ায় জাসদের মানববন্ধন পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবি - উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতি - সৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ
advertisement
প্রবাস

যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ ২০২৬’, মুখোমুখি হবে ছাতকের প্রবাসীরা

যুক্তরাজ্যে বসবাসরত ছাতক উপজেলার প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘CSA ইউনিয়ন কাপ ২০২৬’। আয়োজকদের দাবি, এবারের আসরটি আগের সব আয়োজনের চেয়ে আরও বড়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বর্ণাঢ্য হতে যাচ্ছে।

আগামী রবিবার, ২ আগস্ট ২০২৬, লন্ডনের স্টেপনি গ্রিন অ্যাস্ট্রো (Stepney Green Astro, E1 3NG) মাঠে দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ‘রাউন্ড-রবিন’ পদ্ধতিতে খেলা শুরু হবে এবং ম্যাচের ফিক্সচার সেদিনই প্রকাশ করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত ছাতকের বাসিন্দাদের নিজ নিজ ইউনিয়নের প্রতিনিধিত্ব করে টুর্নামেন্টে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কোনো খেলোয়াড় নিজের ইউনিয়নের দল সম্পর্কে জানতে চাইলে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করলে সংশ্লিষ্ট দলের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে।

শুধু ফুটবল নয়, এটি একটি পরিবারকেন্দ্রিক কমিউনিটি আয়োজন। দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের খাবারের স্টল, শিশু ও পরিবারের সদস্যদের বিনোদনের ব্যবস্থাসহ দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ থাকবে।

গত আসরের চ্যাম্পিয়ন দোলার বাজার ইউনিয়ন এবার টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। অন্যদিকে সাবেক চ্যাম্পিয়ন ভাতগাঁও ও সিংচাপাইর ইউনিয়ন শক্তিশালী দল নিয়ে অংশগ্রহণ করবে।

এছাড়া ছাতক পৌরসভা, জাউয়া বাজার, খুরমা ইউনিয়ন, ছৈলা আফজালাবাদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও এবং কালারুকা ইউনিয়ন এবারের আসরের সম্ভাব্য চমক জাগানো দল হিসেবে আলোচনায় রয়েছে।

আয়োজকদের আশা, খেলাধুলার পাশাপাশি এই আয়োজন যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

টুর্নামেন্ট পরিচালনায় চেয়ারম্যান জামাল হোসেন, ভাইস-চেয়ারম্যান সুরত মিয়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করছেন।

এই সম্পর্কিত আরো

ধর্মঘটের হুঁশিয়ারিশাহী ঈদগাহে মেলা বন্ধে ৩ দিনের আল্টিমেটাম ব্যবসায়ীদের

জীবনের উত্থান-পতন নিয়ে বিশেষ বার্তা পূর্ণিমার

অনেক অপরাধের মূল কারণ জুয়া ও মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

জীববৈচিত্র্য রক্ষায় শুধু পরিবেশ মন্ত্রণালয় নয়, সমন্বিত উদ্যোগ জরুরি: বিভাগীয় কমিশনার

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৮ ড্রেজার ধ্বংস

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ

কুলাউড়ায় জাসদের মানববন্ধন

পৃথিমপাশায় ডাক্তার নিয়োগের দাবিউপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যার হাসপাতালে উন্নীতের দাবিতে মানববন্ধন

লাশ দেশে আনতে সরকারি সহায়তার আকুতিসৌদিতে রুমমেটের ছুরিকাঘাতে যুবক নিহত

জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ