মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি? জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা কানাইঘাটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরীদের মহারাস উৎসব ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় , চালক উধাও ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত বিতর্কের মুখে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

সিলেটের জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ সবির (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে জৈন্তাপুর বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। তিনি গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে জৈন্তাপুর মডেল থানার একটি দল নিয়মিত ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এক ব্যক্তি চাঙ্গিল ব্রিজ এলাকা থেকে ব্যাগ নিয়ে হেঁটে জৈন্তাপুর বাজারের দিকে আসছেন।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ জৈন্তাপুর বাজার এলাকায় অবস্থান নেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার সঙ্গে থাকা কালো কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৩৭৫ মিলিলিটার করে মোট ৪ হাজার ৫০০ মিলিলিটার মদ ছিল। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি মদ সংগ্রহ করে জৈন্তাপুর থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

এ ঘটনায় সবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি?

জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা

কানাইঘাটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা, সেলিম পেলেন ঝালমুড়ির নতুন গাড়ি

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরীদের মহারাস উৎসব

ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় , চালক উধাও

ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত

বিতর্কের মুখে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান