পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এস. এম. কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস পর্তুগালের কর্মকর্তা এস. এম. গোলাম সারোয়ার, বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের স্থায়ী কমিটির সদস্য আব্দুল হাসিব, কার্যনির্বাহী পরিষদের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক রাবেল আহমদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন।
এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি পর্তুগালে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীদের ঐক্য, সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাৎকালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের প্রতিনিধিরা নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. এস. এম. কামরুল হাসানকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।