মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০ কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা চুনারুঘাটে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি? জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা
advertisement
সিলেট বিভাগ

অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের

ভয়েস চ্যাটে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশার এক তরুণীকে বিয়ে করেছেন জাংলং নামে এক চীনা যুবক। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

নববধূ কুশবু বেগম ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তাঁর স্বামী জাংলং চীনের আনহুই প্রদেশের সুসং কাউন্টির পুলিয়াং টাউনের বাসিন্দা। তাঁর বাবার নাম ঝং ইউং গেল এবং মায়ের নাম হি ইউ ইয়িং।

কুশবু বেগম জানান, ভয়েস চ্যাটের মাধ্যমে চীনা নাগরিক জাংলংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে সাধারণ কথাবার্তা হলেও ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশে আসেন জাংলং।

কুশবু জানান, বিয়ের আগে একজন মাওলানার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন জাংলং। চীনা নাগরিক জাংলং নিজেও মুসলিম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (২২ নভেম্বর) ঢাকায় তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর নবদম্পতি বর্তমানে কুশবু বেগমের গ্রামের বাড়ি বৌলাম গ্রামে অবস্থান করছেন।

সোমবার (২৩ নভেম্বর) রাতে তাঁদের বিয়ের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নবদম্পতিকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন উৎসুক মানুষ। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও লোকজন আসছেন চীনা যুবককে দেখতে।

কুশবুর মা হেনা আক্তার বলেন, ‘আমার মেয়ে খুশবু তার পছন্দমতো চীনা নাগরিককে বিয়ে করেছে। এতে আমারও সম্মতি আছে। তার বাবা বেঁচে নেই। আমি চাই, আমার মেয়ে সুখী হোক। সবাই তাদের জন্য দোয়া করবেন।’

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি। এ বিয়েকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। দলে দলে লোকজন তাঁদের বাড়িতে আসছেন এবং চীনা নাগরিককে দেখতে চাইছেন।’

ভয়েস চ্যাটে পরিচয় থেকে প্রেম, এরপর ধর্মান্তর ও বিয়ে—ভিন্ন দেশের দুই নাগরিকের এই ঘটনা এখন ধর্মপাশার বৌলাম গ্রামসহ আশপাশের এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের

পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০

কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে

বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

চুনারুঘাটে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি?

জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা