সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ ২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব! শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা
advertisement
সিলেট বিভাগ

ছাতক-দোয়ারাবাজারকে মডেল উপজেলা গড়ার ঘোষণা এমপি মিলনের

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক-দোয়ারাবাজারবাসীকে কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার দিতে সরকার আন্তরিক। বর্তমান সরকারের সহায়তা ও অনুদানে ছাতক পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা এবং ছাতক-দোয়ারাবাজারকে মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। এ জন্য সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ইতোমধ্যে ছাতক পৌরসভা থেকে সুরমা সেতু (পাগল হাসান চত্বর) পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। পাশাপাশি গোবিন্দগঞ্জ থেকে হাসান চত্বর পর্যন্ত দুই লেনের সড়ক নির্মাণকাজও শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এ দুটি প্রকল্পে সরকারের প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। এ ছাড়া ছাতক-দোয়ারাবাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় শত কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে।

রোববার সকালে ছাতক পৌরসভা এলাকায় বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় এমপি মিলন পৌরসভা ভবনের পশ্চিম পাশে ৪১ লাখ ২১ হাজার ২১৪ টাকা ব্যয়ে নির্মিত ইউনি-ব্লক রাস্তা এবং প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে চরেরবন্দ জামে মসজিদ থেকে পৌর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে ১৮ লাখ ১ হাজার ৪৫৯ টাকা ব্যয়ে মন্ডলীভোগ সরকারি পুকুরের (ছাতক হাইস্কুল পুকুর) সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সব মিলিয়ে প্রায় ৮৮ লাখ ২২ হাজার ৬৭৩ টাকার উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন (পিপিএম), সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন ও কর নির্ধারক সাইদুল হক মোল্লাসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

ফলক উন্মোচন শেষে মোনাজাত পরিচালনা করেন শাহজালাল বায়তুস সামাদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আল আমিন আত তাওহিদ। এ সময় সংশ্লিষ্ট নির্মাণপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির

কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২

২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট

কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব!

শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা