মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০ কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা চুনারুঘাটে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি? জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা কানাইঘাটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
advertisement
প্রবাস

১ লাখ ৬৫ হাজার কর্মী নিচ্ছে ইতালি, বাংলাদেশিদের জন্যও সুযোগ

ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারে বড় পরিসরে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে। এই সুযোগে বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ পেতে আগ্রহীদের দেশটির নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। সাধারণত ইতালির বার্ষিক কর্মী নিয়োগ প্রক্রিয়া ‘ফ্লুসি ডিক্রি’ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হয়।

আবেদন প্রক্রিয়া শুরু হলে ইতালির নির্ধারিত পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এর মধ্যে পাসপোর্টের কপি, নিয়োগকর্তার দেওয়া কাজের প্রস্তাব বা চুক্তিপত্রসহ অন্যান্য বৈধ নথি থাকতে হবে।

সংশ্লিষ্টরা জানান, ইতালিতে কাজের ভিসার জন্য সরাসরি আবেদন করার আগে অবশ্যই বৈধ নিয়োগকর্তার কাছ থেকে কাজের অফার থাকতে হয়। এরপর নিয়োগকর্তা ও আবেদনকারী উভয় পক্ষের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভিসা অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ থেকে যারা বৈধ উপায়ে ইতালিতে যেতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করে সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করা জরুরি।

এদিকে সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, বিদেশে চাকরির নামে প্রতারণার ঝুঁকি থাকায় দালালচক্র থেকে দূরে থেকে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুযায়ী আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০

কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় শিশুশিক্ষার্থী আইসিইউতে

বিশ্বনাথে কলেজ ভবন নির্মাণের আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্তিগঞ্জে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

চুনারুঘাটে ২৮ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিয়ানীবাজারের ব্যস্ত মোড়ে আইল্যান্ড, শৃঙ্খলা ফিরবে নাকি বাড়বে ভোগান্তি?

জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

জামালগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

বিয়ানীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের বিদায় সংবর্ধনা

কানাইঘাটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত