বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
সিলেট বিভাগ

সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের অভ্যন্তরে বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণে ৩দিনের আল্টিমেটাম

আগামী ৩ দিনের মধ্যে সিলেট জেলা প্রশাসকের সামন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের আল্টিমেটাম দিয়েছেন সিলেটের তৌহিদী জনতা। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সমান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের দাবিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ যোহর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ আল্টিমেটাম দেয়া হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বন্দরবাজার কালেক্টর জামে মসজিদের সামন থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শাহজালাল-শাহপরানের পুন্যভূমি সিলেটের পবিত্র মাটিতে ধর্মীয় উপাসনালয় ব্যতিত কোন ব্যক্তির মূর্তি বা ম্যুরাল থাকতে পারে না। ইসলামের দৃষ্টিতে কোন ব্যক্তির ম্যুরাল বা মূর্তি স্থাপন করা নাজায়েজ ও হারাম। এ ধরনের হারাম ও অনৈসলামিক কাজ সিলেটের মাটিতে হতে দেয়া যায় না। এই ম্যুরাল অপসারনের দাবি এখন সিলেটের ধর্মপ্রাণ জনতার । আগামী ৩ দিনের মধ্যে সিলেট জেলা প্রশাসক কর্তৃপক্ষকে তাদের কার্যালয়ের সামন থেকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণ করতে হবে। অবিলম্বে এ অপসারণ না করলে সিলেটের সাধারণ ধর্মপ্রাণ জনতা নিরবে বসে থাকবে না।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নগরীর জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. রফিকুল ইসলাম, ছাত্রনেতা আখতার আহমদ, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, আব্দুশ শুকুর, আব্দুল মালেক, লিটন আহমদ চৌধুরী, আলী আহমদ আলী, জিয়াউর রহমান দিপন , শোয়েব আহমদ, শামীম আহমদ, শানুর আহমদ, ফরহাদ আহমদ, জাভেদ আহমদ, শের ইসলাম, হেলাল আহমদ, শাহাদাত আহমদ, সেলিম আহমদ, দুলাল আহমদ, জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান