সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। এ সময় তিনি এলাকার নদীভাঙন, শিক্ষাপ্রতিষ্ঠান, খাল ও রাস্তাঘাটের সমস্যা সরেজমিনে দেখে উন্নয়নের আশ্বাস দেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন। কর্মসূচির শুরুতে তিনি দেউলগ্রাম মাদ্রাসা ও দেউলগ্রাম দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরে দেউলগ্রাম এলাকায় কুশিয়ারা নদীর তীব্র ভাঙনকবলিত স্থানগুলো পরিদর্শন করেন এমপি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নদীভাঙনের কারণে সৃষ্ট দুর্ভোগের কথা শোনেন। এ ছাড়া শাহজালাল যুব সংস্থার কার্যালয়, এলাকার গুরুত্বপূর্ণ ‘বড় খাল’ এবং দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে থাকা বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের উদ্দেশে এমরান আহমদ চৌধুরী বলেন, উত্তরাধিকার সূত্রে এ অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এসব সমস্যা সমাধানের দায়িত্ব এখন তাঁর ওপর পড়েছে। ইনশাআল্লাহ, এ অঞ্চল আর অবহেলিত থাকবে না।
উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, কুড়ারবাজার ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট সংস্কার ও নির্মাণের জন্য ইতিমধ্যে একাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতীতের সব জঞ্জাল ও জটিলতা নিরসনে তিনি দিনরাত কাজ করছেন, যাতে এলাকার মানুষের জীবনমানের প্রকৃত উন্নয়ন ঘটে।
দিনব্যাপী এ কর্মসূচিতে সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি ও জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য গুলজার আহমদ রাহেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, যুবদল নেতা নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহিম এবং লুটন যুবদলের সদস্য শাহেদ আহমদসহ স্থানীয় বিএনপি