বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিয়ানীবাজারে উন্নয়নকাজ ও নদীভাঙন পরিদর্শন, আরও উন্নয়নের আশ্বাস এমপি এমরানের কানাইঘাটে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ এমপি আবুল হাসানের সড়কে পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, অভিযোগ ছাড়াই সমঝোতার গুঞ্জন ধর্মপাশায় প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতার ৩ মাসের টাকা অন্য নম্বরে, দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন পুলিশসহ বিভিন্ন বাহিনীতে ষড়যন্ত্রকারীদের নজরদারিতে রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণ সুরমায় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত জাবেরেরও মৃত্যু ছাতক উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নে ৪০ লাখ টাকার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক শান্তিগঞ্জে ২৬ কৃষক ও উদ্যোক্তাকে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ শাহপরাণ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

সড়কে পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, অভিযোগ ছাড়াই সমঝোতার গুঞ্জন

সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) ব্যবহৃত মোটরসাইকেলের ধাক্কায় সেলিনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের একটি অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত সেলিনা বেগম উপজেলার বড়খলা গ্রামের মোকছেদ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জিংলীগড়া গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সেলিনা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


জানা গেছে, দুর্ঘটনায় পড়া মোটরসাইকেলটি ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেনের। দুর্ঘটনার সময় সেটি চালাচ্ছিলেন তাঁর কার্যালয়ের কার্য সহকারী কিবরিয়া।

দুর্ঘটনার পর থানায় অভিযোগ করা নিয়ে নিহত নারীর স্বজনদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। স্বজনদের কেউ কেউ অভিযোগ করার পক্ষে অবস্থান নিলেও অন্যরা অভিযোগ না করার কথা জানান। পরে থানায় লিখিত দিয়ে স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। এ সময় ঘটনাস্থল ও আশপাশে কয়েকজনকে বিষয়টি নিয়ে দৌড়ঝাঁপ করতে দেখা যায়। স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়টি স্থানীয় ও পারিবারিকভাবে মীমাংসা হয়ে গেছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় স্বজনেরা থানায় এসে ময়নাতদন্ত করাবেন না মর্মে লিখিত দিয়ে মরদেহ নিয়ে গেছেন।

▐ এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজারে উন্নয়নকাজ ও নদীভাঙন পরিদর্শন, আরও উন্নয়নের আশ্বাস এমপি এমরানের

কানাইঘাটে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ এমপি আবুল হাসানের

সড়কে পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, অভিযোগ ছাড়াই সমঝোতার গুঞ্জন

ধর্মপাশায় প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতার ৩ মাসের টাকা অন্য নম্বরে, দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন

পুলিশসহ বিভিন্ন বাহিনীতে ষড়যন্ত্রকারীদের নজরদারিতে রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ সুরমায় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত জাবেরেরও মৃত্যু

ছাতক উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নে ৪০ লাখ টাকার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক

শান্তিগঞ্জে ২৬ কৃষক ও উদ্যোক্তাকে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ

শাহপরাণ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার