বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
দক্ষিণ সুরমায় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত জাবেরেরও মৃত্যু ছাতক উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নে ৪০ লাখ টাকার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক শান্তিগঞ্জে ২৬ কৃষক ও উদ্যোক্তাকে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ শাহপরাণ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার জুড়ীতে লিজেন্ড ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত সুরমা, পাহাড়, হাওর ও প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান ছাতকে ঢাকা রয়েল বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা, দেশের মধ্যে বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবার পেল টিন ও নগদ অর্থ
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে ২৬ কৃষক ও উদ্যোক্তাকে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক, সিলেট এবং শান্তিগঞ্জ উপজেলার তফসিলি ব্যাংকগুলোর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংক পিএলসি, পাগলা বাজার শাখার ব্যবস্থাপক কামরুল ইসলামের সভাপতিত্বে এবং পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, সিলেটের সিনিয়র প্রিন্সিপাল অফিসার নিউটন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করে কৃষি ও উদ্যোক্তা কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। সুদখোর মহাজনদের কাছ থেকে বেরিয়ে এসে ব্যাংক থেকে ঋণ নিয়ে মৎস্য খামার, গবাদিপশু পালন, ব্যবসা-বাণিজ্য ও চাষাবাদে বিনিয়োগ করতে হবে। উৎপাদিত ফসল কিংবা ব্যবসা থেকে আয় হওয়ার পর নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে হবে। এতে গ্রাহক ও আর্থিক প্রতিষ্ঠান উভয়ই উপকৃত হবে। গ্রাহকদের সেবা ও উন্নয়নে ব্যাংক সবসময় পাশে রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি, সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

এ ছাড়া বক্তব্য দেন সোনালী ব্যাংক, শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক নিখলেশ তালুকদার রাজু, কৃষি উদ্যোক্তা শাহিন মিয়া ও সুজন কর।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ডুংরিয়া শাখার ব্যবস্থাপক রবীন্দ্র কুমার দাশ, নোয়াখালী বাজার শাখার ব্যবস্থাপক সত্যজিৎ রঞ্জন আচার্য্য, পাথারিয়া বাজার শাখার ব্যবস্থাপক একেএম জাহাঙ্গীর, মিনাবাজার শাখার ব্যবস্থাপক শামীম আহমেদ এবং কর্মসংস্থান ব্যাংক, শান্তিগঞ্জ শাখার ব্যবস্থাপক রৌশন আরা। এছাড়া উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মাধ্যমে উপজেলার ২৬ জন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করেন অতিথিরা।

▐ এই সম্পর্কিত আরো

দক্ষিণ সুরমায় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত জাবেরেরও মৃত্যু

ছাতক উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নে ৪০ লাখ টাকার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক

শান্তিগঞ্জে ২৬ কৃষক ও উদ্যোক্তাকে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ

শাহপরাণ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার

জুড়ীতে লিজেন্ড ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

সুরমা, পাহাড়, হাওর ও প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

ছাতকে ঢাকা রয়েল বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা,

দেশের মধ্যে বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবার পেল টিন ও নগদ অর্থ