বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে ঢাকা রয়েল বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা, দেশের মধ্যে বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবার পেল টিন ও নগদ অর্থ সিএমপির আমিরুলকে সুনামগঞ্জে, সুনামগঞ্জের এসপি জাকিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি তাহিরপুরে সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নারী নিহত, আহত ২ দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, একই ঘটনায় প্রাণ গেল বালাগঞ্জের দুই যুবকের সাত জেলার এসপি বদলসহ ১৪ কর্মকর্তার বদলি-পদায়ন একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন - থাই জেনেসেন ও রিজুভা ওয়েলনেসের যৌথ উদ্যোগ জ্বালানি সংকট-উচ্চ সুদে থমকে শিল্প, ৯৪% কমেছে যন্ত্রপাতি কেনার ব্যয়
advertisement
সিলেট বিভাগ

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবার পেল টিন ও নগদ অর্থ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে সরকার।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এসব সহায়তা বিতরণ করা হয়। সহায়তাপ্রাপ্ত পরিবারের মধ্যে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের ১৩টি এবং তাড়ল ইউনিয়নের একটি পরিবার রয়েছে। প্রতিটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক দেওয়া হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা আবু ছাইদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালা উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল মরিয়াদ তনয়, শাহ আলম ও সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে তাঁদের বসতঘর, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যাওয়ায় তাঁরা চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েন। এর আগে সরকারি চাল ও বস্ত্র সহায়তা পাওয়ার পর এবার ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ পেয়ে তাঁরা কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা করছেন।

তাঁরা বলেন, আগুনে সব হারিয়ে যখন দিশেহারা হয়ে পড়েছিলেন, তখন সরকারি সহায়তা তাঁদের জন্য বড় ভরসা হয়ে এসেছে। ঢেউটিন ও নগদ অর্থ দিয়ে অন্তত মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে পারবেন বলে তাঁরা আশা করছেন। এ সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে ঢাকা রয়েল বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা,

দেশের মধ্যে বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবার পেল টিন ও নগদ অর্থ

সিএমপির আমিরুলকে সুনামগঞ্জে, সুনামগঞ্জের এসপি জাকিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি

তাহিরপুরে সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নারী নিহত, আহত ২

দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, একই ঘটনায় প্রাণ গেল বালাগঞ্জের দুই যুবকের

সাত জেলার এসপি বদলসহ ১৪ কর্মকর্তার বদলি-পদায়ন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবার মানোন্নয়নথাই জেনেসেন ও রিজুভা ওয়েলনেসের যৌথ উদ্যোগ

জ্বালানি সংকট-উচ্চ সুদে থমকে শিল্প, ৯৪% কমেছে যন্ত্রপাতি কেনার ব্যয়