বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবার পেল টিন ও নগদ অর্থ সিএমপির আমিরুলকে সুনামগঞ্জে, সুনামগঞ্জের এসপি জাকিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি তাহিরপুরে সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নারী নিহত, আহত ২ দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, একই ঘটনায় প্রাণ গেল বালাগঞ্জের দুই যুবকের সাত জেলার এসপি বদলসহ ১৪ কর্মকর্তার বদলি-পদায়ন একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন - থাই জেনেসেন ও রিজুভা ওয়েলনেসের যৌথ উদ্যোগ জ্বালানি সংকট-উচ্চ সুদে থমকে শিল্প, ৯৪% কমেছে যন্ত্রপাতি কেনার ব্যয় অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০
advertisement
সিলেট বিভাগ

তাহিরপুরে সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নারী নিহত, আহত ২

সুনামগঞ্জের তাহিরপুরে সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রতিমা রানী দাস (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গরুটিও মারা গেছে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতিমা রানী দাস পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার সোনিপাড়া গ্রামের গোপাল চন্দ দাসের স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে দীপাল দাস (৩০) এবং মোটরসাইকেলচালক তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দোমাল গ্রামের মোশাররফ হোসাইনের ছেলে পাবেল হোসাইন (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন মধ্যনগর থেকে তাহিরপুর বাজারের উদ্দেশে রওনা হন। পথে শাহগঞ্জ গ্রামের কাছে পৌঁছালে একটি গরুর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষে গরুটিও ঘটনাস্থলেই মারা যায়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রতিমা রানী দাসসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে মারা যান প্রতিমা রানী দাস। আহত অপর দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদ নূরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত এক নারীসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। পথিমধ্যে ওই নারীর মৃত্যু হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ অবগত করেননি। বিষয়টি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবার পেল টিন ও নগদ অর্থ

সিএমপির আমিরুলকে সুনামগঞ্জে, সুনামগঞ্জের এসপি জাকিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি

তাহিরপুরে সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নারী নিহত, আহত ২

দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় আহত জাবেরের মৃত্যু, একই ঘটনায় প্রাণ গেল বালাগঞ্জের দুই যুবকের

সাত জেলার এসপি বদলসহ ১৪ কর্মকর্তার বদলি-পদায়ন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবার মানোন্নয়নথাই জেনেসেন ও রিজুভা ওয়েলনেসের যৌথ উদ্যোগ

জ্বালানি সংকট-উচ্চ সুদে থমকে শিল্প, ৯৪% কমেছে যন্ত্রপাতি কেনার ব্যয়

অনলাইনে পরিচয়, প্রেমের পর ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের

পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০০