বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে প্রবাসীর জমির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য দক্ষিণ সুরমায় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত জাবেরেরও মৃত্যু ছাতক উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নে ৪০ লাখ টাকার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক শান্তিগঞ্জে ২৬ কৃষক ও উদ্যোক্তাকে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ শাহপরাণ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার জুড়ীতে লিজেন্ড ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত সুরমা, পাহাড়, হাওর ও প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান ছাতকে ঢাকা রয়েল বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা, দেশের মধ্যে বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সাচনা বাজার এলাকায় নৌকার ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

নিখোঁজ দুই শ্রমিক হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটি ৬৫০ ফুট বালু নিয়ে সাচনা বাজার মাছঘাটসংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে দুজন নৌকার ভেতরে ঘুমাচ্ছিলেন। অন্য চারজন নৌকার ওপর বালুর কাছে অবস্থান করছিলেন।

রাত দুইটার দিকে হঠাৎ নৌকার ভেতরে দ্রুত পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নদীতে ডুবে যায়। এ সময় নৌকার ভেতরে ঘুমিয়ে থাকা মোবাশ্বির ও মারুফ পানির নিচে তলিয়ে যান। অপর চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।

ঘটনার পর আজ বুধবার ভোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে প্রবাসীর জমির শতাধিক গাছ কাটার অভিযোগ, অভিযুক্তদের পাল্টা বক্তব্য

দক্ষিণ সুরমায় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত জাবেরেরও মৃত্যু

ছাতক উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নে ৪০ লাখ টাকার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক

শান্তিগঞ্জে ২৬ কৃষক ও উদ্যোক্তাকে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ

শাহপরাণ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার

জুড়ীতে লিজেন্ড ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

সুরমা, পাহাড়, হাওর ও প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

ছাতকে ঢাকা রয়েল বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা,

দেশের মধ্যে বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম