বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিয়ানীবাজারে উন্নয়নকাজ ও নদীভাঙন পরিদর্শন, আরও উন্নয়নের আশ্বাস এমপি এমরানের কানাইঘাটে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ এমপি আবুল হাসানের সড়কে পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, অভিযোগ ছাড়াই সমঝোতার গুঞ্জন ধর্মপাশায় প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতার ৩ মাসের টাকা অন্য নম্বরে, দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন পুলিশসহ বিভিন্ন বাহিনীতে ষড়যন্ত্রকারীদের নজরদারিতে রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণ সুরমায় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত জাবেরেরও মৃত্যু ছাতক উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নে ৪০ লাখ টাকার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক শান্তিগঞ্জে ২৬ কৃষক ও উদ্যোক্তাকে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ শাহপরাণ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ এমপি আবুল হাসানের

সিলেটের কানাইঘাট উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। তিনি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কানাইঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি আবুল হাসান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও থানা পুলিশকে জনসাধারণকে সম্পৃক্ত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক আমাদের তরুণ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। যারা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সভায় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা সীমান্ত এলাকায় চোরাচালানের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তাঁরা জানান, গত দুই মাসে চোরাচালানের পণ্য বহনকারী গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। চোরাকারবারিরা বেপরোয়া হয়ে ওঠায় বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। সীমান্তে চোরাচালান ও মানবপাচার বন্ধে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তাঁরা।

এ সময় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। জবাবে এমপি আবুল হাসান বলেন, ইতিমধ্যে কানাইঘাট ও জকিগঞ্জে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিভিন্ন মন্ত্রীর সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন। পর্যায়ক্রমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কানাইঘাট ও জকিগঞ্জ সফর সফল করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জনসেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. স্বপ্নীল সৌরভ রায়, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জামার উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

এর আগে সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসা কবরস্থানে সমাহিত মহান মুক্তিযুদ্ধে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের সমাধিস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের সমাধিস্থল পরিদর্শন ও মোনাজাতে অংশ নিতে কানাইঘাটে আসবেন বলে জানা গেছে।

▐ এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজারে উন্নয়নকাজ ও নদীভাঙন পরিদর্শন, আরও উন্নয়নের আশ্বাস এমপি এমরানের

কানাইঘাটে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ এমপি আবুল হাসানের

সড়কে পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, অভিযোগ ছাড়াই সমঝোতার গুঞ্জন

ধর্মপাশায় প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতার ৩ মাসের টাকা অন্য নম্বরে, দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন

পুলিশসহ বিভিন্ন বাহিনীতে ষড়যন্ত্রকারীদের নজরদারিতে রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ সুরমায় কাভার্ডভ্যানের ধাক্কায় আহত জাবেরেরও মৃত্যু

ছাতক উপজেলা প্রশাসনিক ভবনের মাঠ উন্নয়নে ৪০ লাখ টাকার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালগঞ্জে বালুভর্তি নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক

শান্তিগঞ্জে ২৬ কৃষক ও উদ্যোক্তাকে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ

শাহপরাণ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার