মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগ - জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয় ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫% এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০% শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০ ফেঞ্চুগঞ্জে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমীর হাসিনা যে ভাষায় কথা বলত, বিরোধী দলও সেই ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল বানিয়াচংয়ে এসএসসি ও সমমানে চরম ফল বিপর্যয়
advertisement
সিলেট বিভাগ

ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫%

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার সন্তোষজনক নয়। এবারের এসএসসি পরীক্ষায় উপজেলায় পাসের হার ৫২ দশমিক ০৬ শতাংশ। দাখিলে পাসের হার আরও কম, ৪২ দশমিক ৫৫ শতাংশ। আর কারিগরি (ভোকেশনাল) বিভাগে পাসের হার ৫৪ দশমিক ৬৭ শতাংশ।

উপজেলার ৪২টি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ১৮৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬৫৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।

এসএসসিতে সেরা সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে জাউয়া বাজারের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৬ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন।

এ ছাড়া ব্রিজ একাডেমির ১৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ এবং দুইজন জিপিএ-৫ পেয়েছে।

ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৫ জনের মধ্যে ৮৪ জন পাস করেছে। পাসের হার ৮৮ দশমিক ৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে পাঁচজন।

ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে ৩৮ জনের মধ্যে ৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৯ দশমিক ৪৭ শতাংশ।

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ১০৯ জনের মধ্যে ৮১ জন পাস করেছে। পাসের হার ৭৪ দশমিক ৩১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে নয়জন—যা উপজেলার মধ্যে সর্বোচ্চ।

ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৭২ দশমিক ৪৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে একজন। সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৬৬ দশমিক ৯৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে দুইজন।

অন্যদিকে কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার বেশ কম। হায়দরপুর উচ্চ বিদ্যালয়ে ৪০ জনের মধ্যে মাত্র ছয়জন পাস করেছে। পাসের হার ১৫ শতাংশ। একতা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ২৪ দশমিক ৫২ শতাংশ এবং মোগলগাঁও মাধ্যমিক বিদ্যালয়ে ২১ দশমিক ০৫ শতাংশ।

দাখিলে পাসের হার ৪২.৫৫ শতাংশ

ছাতকের ২৫টি মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় মোট ১ হাজার ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৬৮ জন। পাসের হার ৪২ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে আটজন।

দাখিলে সবচেয়ে ভালো ফল করেছে কুমারকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৫ দশমিক ৮৬ শতাংশ।

শাহ সুফি মুজাম্মিল আলী (রহ.) দাখিল মাদ্রাসায় ৪২ জনের মধ্যে ৩১ জন পাস করেছে। পাসের হার ৭৩ দশমিক ৮১ শতাংশ এবং একজন জিপিএ-৫ পেয়েছে।

মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ১৮ জনের মধ্যে ১৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭২ দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে পালপুর জালালিয়া আলিম মাদ্রাসায় পাসের হার ১৮ দশমিক ০৬ শতাংশ, জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২৩ দশমিক ৮১ শতাংশ এবং লাকেশ্বর দাখিল মাদ্রাসায় ২৫ শতাংশ।

কারিগরিতে পাসের হার ৫৪.৬৭ শতাংশ

কারিগরি শিক্ষায় ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের টেকনিক্যাল বিভাগে ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন পাস করেছে। পাসের হার ৪৩ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একজন।

ভোকেশনাল বিভাগে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৩ জনের মধ্যে ৪৩ জন পাস করেছে। পাসের হার ৬৮ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে একজন।

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগে ৩৯ জনের মধ্যে ২৯ জন পাস করেছে। পাসের হার ৭৪ দশমিক ৩৬ শতাংশ।

এলঙ্গী মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগে সাতজনের মধ্যে ছয়জন পাস করেছে। পাসের হার ৮৫ দশমিক ৭১ শতাংশ।

সব মিলিয়ে ছাতকে ভোকেশনাল বিভাগে ২৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৫২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৪ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুইজন।

সামগ্রিক ফলাফলে দেখা যাচ্ছে, ছাতকে সাধারণ এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫০ শতাংশের কিছুটা ওপরে থাকলেও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ২০ থেকে ৪০ শতাংশের মধ্যে নেমে এসেছে। অন্যদিকে কয়েকটি প্রতিষ্ঠান শতভাগসহ ৮০ শতাংশের বেশি পাসের হার ধরে রেখেছে।

এই সম্পর্কিত আরো

চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগজৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা

কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫%

এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা

বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০%

শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০

ফেঞ্চুগঞ্জে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩

ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমীর

হাসিনা যে ভাষায় কথা বলত, বিরোধী দলও সেই ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বানিয়াচংয়ে এসএসসি ও সমমানে চরম ফল বিপর্যয়