মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যুবক গ্রেফতার শাল্লায় শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করলেন এমপি নাছির কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ
advertisement
সিলেট বিভাগ

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে কারা আসছেন? আলোচনায় শীর্ষ পদের সম্ভাব্যরা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস পর যেকোনো সময় নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদগুলোতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ফলে পদপ্রত্যাশী নেতাদের মধ্যে চলছে শেষ মুহূর্তের তৎপরতা, লবিং ও নানা ধরনের আলোচনা।

বর্তমান কেন্দ্রীয় কমিটি ২০২৪ সালের ১ মার্চ গঠিত হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নাসির উদ্দিন। কমিটির মেয়াদ চলতি বছরের মার্চের শুরুতেই শেষ হলেও এখনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের কয়েকজন নেতা আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, এইচ এম আবু জাফর, এজাজুল কবির রুয়েল, খোরশেদ আলম সোহেল ও মঞ্জুরুল আলম রিয়াদের নাম রয়েছে। এছাড়া ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনের নামও আলোচনায় রয়েছে।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও কেন্দ্রীয় নেতৃত্বে আসার সম্ভাব্যদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু।

পদপ্রত্যাশী নেতারা বলছেন, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হলে ছাত্রদল আরও শক্তিশালী ও গতিশীল হবে। তারা বলেন, সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তই তারা মেনে নেবেন।

দলীয় সূত্রের দাবি, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, অতীত কর্মকাণ্ড, সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত ভাবমূর্তি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ড বা অন্য কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে সেসব বিষয়ও যাচাই-বাছাই করা হচ্ছে।

ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। তৃণমূলের প্রত্যাশা, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা পরীক্ষিত ও ত্যাগী নেতাদের হাতেই সংগঠনের আগামী দিনের নেতৃত্ব তুলে দেওয়া হবে।

তবে নতুন কেন্দ্রীয় কমিটি কবে ঘোষণা হবে এবং শেষ পর্যন্ত কারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন, সে বিষয়ে দল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

জামালগঞ্জে ‘সংঘাত নয়, শান্তি’ প্রতিষ্ঠায় নাগরিক মতবিনিময় সভা

হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮

পুরোনো ভবনের পরিবর্তে নতুন ইউপি ভবন পাচ্ছে ছৈলা আফজালাবাদ

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে বৈঠক

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা

মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যুবক গ্রেফতার

শাল্লায় শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করলেন এমপি নাছির

কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ