রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল ৫টায় সারীঘাট উত্তর বাজারের তামাবিল মহাসড়ক সংলগ্ন এলাকায় স্থানীয় ছাত্র ও যুবসমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢুপি সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আং মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহিবুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা মুছব্বির আহমেদ, সাব্বির আহমেদ, হাজী মাহমুদ আলী, ডা. আজিজ উদ্দিন, মোস্তাক আহমেদ সায়েম, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, আজিজ আহমেদ খালেদ, ঢুপি সমাজকল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি আব্দুল মালিক, যুবসমাজের পক্ষে শামিম আহমেদ এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজেদ আহমেদ তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।

বক্তারা বলেন, শিশু ও কিশোরীদের বিরুদ্ধে যেকোনো ধরনের শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি ও যৌন সহিংসতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র, প্রশাসন ও সমাজের সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।

বক্তারা ঘটনার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারে সহযোগিতা করায় র‍্যাব-৯ ও জৈন্তাপুর মডেল থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে মামলার তদন্ত দ্রুত শেষ করে বিচার কার্যক্রম সম্পন্ন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানান।

মানববন্ধনে সারীঘাটবাসীর পক্ষ থেকে একটি নিরাপদ, মানবিক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আয়োজক, অংশগ্রহণকারী, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংকটময় সময়ে ভুক্তভোগী কিশোরীর পরিবারের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশকারী প্রবাসীদের প্রতিও কৃতজ্ঞতা জানান বক্তারা।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি