রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি
advertisement
সিলেট বিভাগ

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছে। সংগঠনের আহ্বায়ক কবীর আহমদ সোহেল বলেছেন, “আমরা নামে নয়, কাজে বিশ্বাসী। বৃক্ষ তোমার নাম কী—ফলেই পরিচয়। মানুষের কল্যাণে, বিশেষ করে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”

বুধবার (২২ জুলাই) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। সঞ্চালনা করেন সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীন।

সভায় সংগঠনের নিবন্ধন-সংক্রান্ত বিষয় এবং বিশিষ্টজনদের পরামর্শ নিয়ে আলোচনা শেষে সংগঠনের নামের সঙ্গে ‘ওয়েলফেয়ার’ শব্দটি সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে এখন থেকে সংগঠনটির নাম ‘সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন’ হিসেবে পরিচিত হবে।

সভায় শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফিরাত কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে আগামী ৩০ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ‘জুলাই গণঅভ্যুত্থান: আমাদের প্রত্যাশা, প্রাপ্তি এবং বাস্তবতা’ শীর্ষক একটি আলোচনা সভা আয়োজনেরও সিদ্ধান্ত হয়।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে চারটি উপকমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।

আলোচনা পর্বে বক্তব্য দেন মুনশি ইকবাল, কাওছার আহমদ, শফিক আহমদ শফি, এমজেএইচ জামিল, সিন্টু রঞ্জন চন্দসহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ৬ জুলাই সিলেট নগরের একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। ওইদিন অনুষ্ঠিত সাধারণ সভায় দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেলকে আহ্বায়ক এবং দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফায়সাল আমীনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের

জৈন্তাপুরে জঙ্গলে মিলল বিদেশি অস্ত্র ও লুটের গুলি