মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সরকারকে সহযোগিতার আশ্বাস - মিত্রদের মান ভাঙালেন তারেক রহমান বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তায় সংসদ ছাড়লেন মোদি যে কারণে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলারদের ধাক্কাধাক্কি যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ ২০২৬’, মুখোমুখি হবে ছাতকের প্রবাসীরা ঢাকা থেকে হামহাম জলপ্রপাত বেড়াতে এসে আটকা ১০ শিক্ষার্থী, উদ্ধার হলেন যেভাবে শ্রীমঙ্গলে ৫ দিন ধরে কিশোর মাহদি নিখোঁজ, সন্ধান চায় পরিবার সিলেটের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করতে সিসিক ও বিসিবি যৌথভাবে কাজ করবে: কাইয়ুম চৌধুরী কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দ্বিতীয় বিয়ে, প্রথম স্বামীর বিরুদ্ধে মামলার অভিযোগ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রচার মিছিল ছাতকে চোরাই মোটর বিক্রির সময় অভিযান, নৌকাসহ আটক ৪ জন
advertisement
সিলেট বিভাগ

বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রচার মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর দোসরদের বিচারের দাবিতে ২৫ জুলাই সিলেটে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে নগরীতে ব্যাপক প্রচারণা শুরু করেছে জামায়াতে ইসলামী।

এরই অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) বিকেলে সিলেট মহানগরীর পাঠানটুলা এলাকায় জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবিবের পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে রক্ত দিয়েছে, তা আজ হুমকির মুখে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই বিপ্লবের লক্ষ্য অর্জন সম্ভব নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান শাসকরা সেই চেতনাকে পাশ কাটিয়ে চলছে।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের বিভাগীয় সমাবেশ হবে একটি ঐতিহাসিক জনসমুদ্র। সেই সমাবেশ সফল করতে আমরা সিলেটের আপামর জনতাকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই।

প্রচার মিছিলে ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীন, ৯নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম চুন্নু, ৩৮নং ওয়ার্ড সভাপতি দুলাল আহমদ, ৯নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা খলীলুর রহমান, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক রাজন, মাওলানা হোসাইন আহমদ, মাস্টার গুলজার আহমদ ও সাব্বির আহমদ প্রমুখ।

উল্লেখ্য, ২৫ জুলাই সিলেটে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের এই বিভাগীয় সমাবেশে জোটের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং পরবর্তী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরো

সরকারকে সহযোগিতার আশ্বাস মিত্রদের মান ভাঙালেন তারেক রহমান

বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তায় সংসদ ছাড়লেন মোদি

যে কারণে আর্জেন্টিনা-স্পেনের ফুটবলারদের ধাক্কাধাক্কি

যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ ২০২৬’, মুখোমুখি হবে ছাতকের প্রবাসীরা

ঢাকা থেকে হামহাম জলপ্রপাত বেড়াতে এসে আটকা ১০ শিক্ষার্থী, উদ্ধার হলেন যেভাবে

শ্রীমঙ্গলে ৫ দিন ধরে কিশোর মাহদি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিলেটের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করতে সিসিক ও বিসিবি যৌথভাবে কাজ করবে: কাইয়ুম চৌধুরী

কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দ্বিতীয় বিয়ে, প্রথম স্বামীর বিরুদ্ধে মামলার অভিযোগ

বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রচার মিছিল

ছাতকে চোরাই মোটর বিক্রির সময় অভিযান, নৌকাসহ আটক ৪ জন