রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের
advertisement
সিলেট বিভাগ

নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাউদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা জুয়েল মিয়ার সমর্থকদের সঙ্গে একই গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক ইউপি সদস্য কাপ্তান মিয়ার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

সূত্র জানায়, গত ৮ জুন বিকেলে কাপ্তান মিয়ার চাচাতো ভাই, বুদ্ধিপ্রতিবন্ধী নানু মিয়ার বাড়িতে হামলার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নানু মিয়া, তার স্ত্রী ডলি বেগম, জামাতা সুহেল মিয়াসহ কয়েকজন আহত হন। পরে ডলি বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা আদালত থেকে জামিনে বের হওয়ার পর বিরোধ আরও তীব্র হয়ে ওঠে বলে স্থানীয়দের দাবি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের বাড়িতে হামলার চেষ্টা করা হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ওসি মো. আবুল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

হবিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ: পুলিশের দুই সদস্য প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বাংলাদেশের