সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির সভাপতি নির্বাচিত ছাতকের মাজহারুজ্জামান

সিলেটের লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির নবগঠিত কার্যকরী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ছাতকের কৃতি সন্তান মো. মাজহারুজ্জামান খাঁন।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে  এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির স্টিয়ারিং কমিটির অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 লিডিং ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রোফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মো. মাজহারুজ্জামান খাঁনকে প্রেসিডেন্ট এবং মারুফ হোসেন মো. ফরহাদ কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন সোসাইটির অ্যাডভাইজার ও লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. হালিমা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই। 

এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল মজিদ মিয়া, সহকারী অধ্যাপক ও সোসাইটির কো-অ্যাডভাইজার ড. রাশিদুল হাসান, প্রফেসর ড. ইকবাল আহমেদ চৌধুরীসহ পাবলিক হেলথ বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা।

উল্লেখ্য, মো. মাজহারুজ্জামান খাঁন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের  সাবেক বিভাগীয় উপ-প্রধান এবং উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

▐ এই সম্পর্কিত আরো

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর

মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী