সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি ধলাই নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টায় তিনি সাদাপাথর পর্যটনকেন্দ্রের নৌকাঘাট এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চলমান প্রকল্প এবং ধলাই নদীর তীর প্রতিরক্ষা কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ধলাই নদীর সাদাপাথর উৎসমুখে বালি-পাথর জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনেন। তারা বিষয়টির দ্রুত সমাধানের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণের কথাও উল্লেখ করেন।

জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি সরকারের ধারাবাহিক নজরদারিতে থাকবে এবং স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে পরিদর্শনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত সাদাপাথর পর্যটন স্পটের মসজিদ ও বিজিবি ক্যাম্প রক্ষায় জরুরি কার্যক্রম শুরুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার, জেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদসহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর