সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময় সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

ফেসবুকে অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল, গোলাপগঞ্জে দুই যুবক গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তৎপর হয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার রণকেলী উত্তর এলাকার নানু মিয়ার ছেলে রাসেল আহমদ (২৫) এবং একই এলাকার মৃত তবারক আলীর ছেলে নাইম আহমদ (২৭)। আজ সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে রণকেলী উত্তর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি দেশজুড়ে ও স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে তদন্তে নামে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তথ্য-প্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় ভিডিওতে থাকা যুবকদের পরিচয় শনাক্ত করার পরপরই সোমবার বিকেলে রণকেলী উত্তর এলাকায় ঝটিকা অভিযান চালায় পুলিশ। অভিযানে ঘটনার মূল অভিযুক্ত রাসেল ও নাইমকে গ্রেফতার করা সম্ভব হয়।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নাইম আহমদ এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন আইনে পূর্বের আরও ৬টি মামলা রয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ জানান, ‘প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। ভিডিওটি নজরে আসার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা দ্রুত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া ও কার্যক্রম শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।’

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

▐ এই সম্পর্কিত আরো

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়

সাভারে ১৭ একর বনভূমিতে রিসোর্ট, পরিবেশ ও আইন নিয়ে প্রশ্ন

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর