মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমান জিরা আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে মডেল থানা পুলিশ।

বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭:৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া এলাকার একটি টিনশেড ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ওই ঘর থেকে ৭৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ২৫০ কেজি জিরা পাওয়া যায়। বর্তমান বাজারে প্রতি কেজি জিরার আনুমানিক মূল্য ৭৫০ টাকা হিসেবে জব্দকৃত চালানের মোট বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ উপায়ে বাংলাদেশে এনে এই জিরাগুলো গোপনে মজুদ করে রাখা হয়েছিল। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী