মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: এমপি কামরুল

সুনামগঞ্জের জামালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পথপ্রদর্শক। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নেতৃত্বহীন জাতিকে সাহস ও দিকনির্দেশনা দিয়েছিলেন। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করতে ভূমিকা রাখেন। 

পরবর্তীতে একদলীয় শাসনব্যবস্থা বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রাখেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও কর্মপরিকল্পনা আজও দেশপ্রেমিক মানুষকে অনুপ্রাণিত করে। সেই ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে যাচ্ছেন

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও আজিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন,  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান এবং ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান।

এ সময় বিএনপি ওঅঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী