সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ঈদুল আজহার জামাত কখন কোথায়

প্রতি বছরের ন্যায় এবারো সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান।

নামাজে ইমামতি করবেন ওই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

হযরত শাহজালাল র. দরগাহ জামে মসজিদ : নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াত ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টি বেশী হলে দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। তখন সকাল ৯টায় ২য় জামাত অনুষ্ঠিত হবে, এতে ইমামতি করবেন ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।

আলীয়া মাদরাসা মাঠ: ঐতিহ্যবাহী সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।

কুদরত উল্লাহ জামে মসজিদ: নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, ইমামতি করবেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।

কালেক্টরেট মসজিদ : নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬টায়। 
জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।
এছাড়া, শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

হযরত শাহচট রহ. জামে মসজিদ: সিলেট নগরীর কালিঘাটস্থ হযরত শাহচট রহ. জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।

▐ এই সম্পর্কিত আরো

কমলগঞ্জের মাগুরছড়ায় খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে উদযাপিত হলো মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা

বিশ্বনাথে দোকানের তালা ভেঙে ২৪ লাখ টাকার মালামাল চুরি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন

শাল্লায় যুবলীগ নেতার ড্রেজার তাণ্ডব, বসতবাড়ি হারানোর শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী

ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল পথের আলো ফাউন্ডেশন

পুলিশের হাত থেকে নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার

ফিটনেস নবায়নে ঘুষ-হয়রানির অভিযোগ, বিআরটিএতে দুদকের অভিযান

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইইউ রাষ্ট্রদূত বললেন সহিংসতা বর্জন দরকার