বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, সাদ্দামকে প্রধান আসামি করে মামলা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক হোক রাজনৈতিক ও সামাজিক শক্তি কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে! ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২ আহত ৫

সুনামগঞ্জ-সিলেট সড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুরে আহসানমারা সেতুর উত্তর পাশে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর যাত্রী ছাউনির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লেগুনাচালক শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের আব্দুল হাসিমের ছেলে ইব্রাহিম আলী (২৬) এবং যাত্রী সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮)।

আহতরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের আব্দুল জাহান (৪২), তাঁর মেয়ে লুৎফা বেগম (৫), তৌরিজ মিয়া (৫৫), তাঁর স্ত্রী কল্পনা বেগম (৪৫) এবং আব্দুল জাহার (৪২)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এ ঘটনায় নারী ও শিশুসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে পুলিশের গাড়ি থেকে আ.লীগ নেতাকে ছিনতাই, সাদ্দামকে প্রধান আসামি করে মামলা

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এক হোক রাজনৈতিক ও সামাজিক শক্তি

কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় সভা

ছাতকে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

লালমনিরহাটে ডাম্প ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত,

ফেসবুক ভিডিও থেকে রিসোর্ট শনাক্ত: রাতারগুলের গোপন সভার জট খুলল যেভাবে!

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে: জয়সওয়াল