মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে এ মেলার সূচনা করা হয়।

সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে আয়োজিত র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। উপজেলা ভূমি অফিস, জৈন্তাপুরের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

র‍্যালি শেষে ফিতা কেটে ভূমিসেবা ডেস্কের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জৈন্তাপুর মিজ পলি রানী দেব।

বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালুর ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধসহ বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। ভূমি সংক্রান্ত জটিলতা হ্রাস এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ সেবা পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হবে। পাশাপাশি মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংক্রান্ত তথ্য ও ডিজিটাল সেবার ব্যবহার বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে।

মেলায় আগত সেবাপ্রার্থীদের ভূমিসেবা পোর্টাল ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং ১৬১২২ নম্বরে কল করে ভূমিসেবা গ্রহণ ও অভিযোগ জানানোর বিষয়েও অবহিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিমসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও উপ-সহকারী ভূমি কর্মকর্তা জয়ন্তদেব শ্যামল সিংহ, বুরহান উদ্দিন, সার্ভেয়ার আব্দুল লতিব, রাশেদুল ইসলাম, বিপ্লব কুমার পাল, রুহুল আমিন, স্থানীয় গণমাধ্যমকর্মী, ভূমিসেবা গ্রহীতা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী