বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬ মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন - রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে ‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান
advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি

চ্যাটজিপিটির সঙ্গে যা নিয়ে কথা বলবেন না

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অন্যতম জনপ্রিয় মাধ্যম চ্যাটজিপিটি। এই চ্যাটবটের মতো অনেক চ্যাটবট বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চ্যাটজিপিটির মতো যেকোনো চ্যাটবটকে প্রশ্ন করার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের বরাতে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সংবেদনশীল তথ্য, বিশেষ করে স্বাস্থ্যবিষয়ক পরামর্শের জন্য চ্যাটবটের ওপর নির্ভর না করাই ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ক্লিভল্যান্ড ক্লিনিকের জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজনের মধ্যে একজন মার্কিন নাগরিক চ্যাটজিপিটিসহ চ্যাটবটগুলোতে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ চেয়েছেন। এর আগে গত বছর মার্কিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ট্রেবার এক জরিপে উঠে আসে, প্রচলিত চিকিৎসাব্যবস্থার দ্বারস্থ হওয়ার আগে চ্যাটবটের পরামর্শ নিচ্ছেন প্রায় ২৫ শতাংশ আমেরিকান।

বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, চ্যাটজিপিটিসহ অন্য চ্যাটবটগুলোর কাছে ব্যক্তিগত বা চিকিৎসা সম্পর্কিত তথ্য শেয়ার করে পরামর্শ চাওয়া থেকে বিরত থাকা উচিত। ক্লিভল্যান্ড ক্লিনিক জানায়, এআই থেকে নির্দেশনা নেওয়ার প্রবণতা বাড়ছে। তবে ব্যক্তিগত, আর্থিক ও চিকিৎসাসংক্রান্ত তথ্য চ্যাটবটের সঙ্গে শেয়ার করা উচিত নয়। এতে গোপনীয়তা বিঘ্নিত হতে পারে এবং তথ্যের অপব্যবহার হতে পারে।

এই সম্পর্কিত আরো

সিলেটসহ ভোটার এলাকা স্থানান্তর ফের চালু, যেভাবে আবেদন করবেন

শান্তিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক শামছুজ্জামান

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে ডিবিসি নিউজের ১০ বছর পূর্তি উদযাপন

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা সিগারেটসহ আটক ১

কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন

উপশহরে বাসায় অভিযান, পাঁচ তরুণীসহ আটক ৬

মধ্যপ্রাচ্য প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ-মালয়েশিয়া বিজনেস ফোরাম অনুষ্ঠিত

অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুনরাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে

‘ইসলামের খেদমত’ করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: মাওলানা হাবিবুর রহমান