সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ ২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব! শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা
advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

রাজধানীর উত্তরায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে ওয়াকিটকি ব্যবহার করতে দেখা গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) উত্তরায় সড়ক অবরোধের সময় এক শিক্ষার্থীর ওয়াকিটকি ব্যবহার করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে শিক্ষার্থীরা, ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’; ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, এবং ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।

কর্মসূচীতে অংশ নেওয়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ বলেন, শিক্ষামন্ত্রী ক্ষমতা গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের অপনেন্ট বানাচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হচ্ছে। আমাদের দাবি হচ্ছে যতদিন বৈরী আবহাওয়া বিরাজ করবে ততদিন পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে। ফিজিক্স ও একাউন্টিং এর পরীক্ষা অনেক শিক্ষার্থী দিতে পারেনি। এই দুই পরিক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং আমাদের সামনে ক্ষমা চাইতে হবে।

আন্দোলনের বিষয়ে সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, এতো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদের পরীক্ষা চলমান রাখা হয়েছে। এতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তারপরও পরীক্ষা স্থগিত করা হয়নি।

তিনি বলেন, আবার সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে অনেকের পরীক্ষা ভালো হয়নি এবং আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।

এর আগে তিন দফা দাবিতে সায়েন্সল্যাব কর্মসূচীর ঘোষণা দেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত। যারা বৈরী আবহাওয়ার কারণে যারা ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ। আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ।

▐ এই সম্পর্কিত আরো

১৮ বছর পর পুলিশের চাকরিতে ফিরলেন আইনুল শাকির

কানাইঘাটে বিনামূল্যে চক্ষু শিবির, চিকিৎসা নিলেন সহস্রাধিক রোগী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২

২০২৫-২৬ অর্থবছরে ১২ কোটি ৬৩ লাখ ডলারের ফল রপ্তানি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দক্ষিণ সুরমায় ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রধানমন্ত্রীর কপ-৩১ অংশগ্রহণ অত্যন্ত সফল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বানিয়াচংয়ে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট

কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, সামাজিক মাধ্যমে গুজব!

শাল্লায় কৃষকের ৬৪৪ বস্তা সার কালোবাজারে বিক্রি করে দিলেন নিষিদ্ধ যুবলীগ নেতা