শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন প্রজন্মকে কৃষিমুখী করতে হবে: ডা. জুবাইদা রহমান বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটের উৎসব যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ কৃত্রিম অঙ্গের পাশাপাশি প্রশিক্ষণ ও ব্যবসায় সহায়তার উদ্যোগ নেওয়া হবে -বাণিজ্যমন্ত্রী সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী বালাগঞ্জে ‘নন্দন সাংস্কৃতিক সংসদ’-এর ২৭ বছর পূর্তি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন সবুজ সিলেটে সংবাদ প্রকাশের পর শাল্লায় ৬৪৪ বস্তা সার উদ্ধার ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের ইন্তেকাল ধর্মপাশায় হাওরের ৭টি ডোবায় বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছের ক্ষতির অভিযোগ
advertisement
সিলেট বিভাগ

সবুজ সিলেটে সংবাদ প্রকাশের পর শাল্লায় ৬৪৪ বস্তা সার উদ্ধার

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কৃষকদের জন্য সরকারি বরাদ্দের ৩২ মেট্রিক টন (৬৪৪ বস্তা) এমওপি লাল সার উত্তোলনের পর ডিলারের গুদামে না পাওয়ায় কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছিল।

এ নিয়ে দৈনিক সবুজ সিলেটে সংবাদ প্রকাশের পর সারগুলো উদ্ধার করে ডিলারের গুদামে ফিরিয়ে আনা হয়েছে।

অভিযুক্ত ডিলার হলেন বাহাড়া ইউনিয়নের রাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়।

সরেজমিনে ডিলারের গুদাম পরিদর্শন এবং উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়ের সঙ্গে কথা বলে ৬৪৪ বস্তা সার গুদামে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় বলেন, "যথেষ্ট পরিমাণ সার রয়েছে। সারের কোনো সংকট নেই। তবে কৃষকেরা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন। সেদিনের ৬৪৪ বস্তা সার ডিলার নিয়ে এসেছেন।"

এর আগে সুনামগঞ্জ বিএডিসি গুদাম থেকে সরকারি বরাদ্দের সার উত্তোলন করা হলেও তা ডিলারের গুদামে পাওয়া যায়নি। সারগুলো কালোবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রতাপপুরের রাজ এন্টারপ্রাইজকে কারণ দর্শানোর নোটিশ দেন উপজেলা কৃষি কর্মকর্তা।

▐ এই সম্পর্কিত আরো

নতুন প্রজন্মকে কৃষিমুখী করতে হবে: ডা. জুবাইদা রহমান

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটের উৎসব

যুক্তরাজ্যে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি সোসাইটি গঠনের উদ্যোগ

কৃত্রিম অঙ্গের পাশাপাশি প্রশিক্ষণ ও ব্যবসায় সহায়তার উদ্যোগ নেওয়া হবে -বাণিজ্যমন্ত্রী

সয়াবিন তেলের দাম আরও বাড়ার কথা, আটকে রেখেছি: বাণিজ্যমন্ত্রী

সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

বালাগঞ্জে ‘নন্দন সাংস্কৃতিক সংসদ’-এর ২৭ বছর পূর্তি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

সবুজ সিলেটে সংবাদ প্রকাশের পর শাল্লায় ৬৪৪ বস্তা সার উদ্ধার

ছাতক থানার এসআই আবু বকর সিদ্দিকের ইন্তেকাল

ধর্মপাশায় হাওরের ৭টি ডোবায় বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছের ক্ষতির অভিযোগ