সুনামগঞ্জের ছাতকে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।
সকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস এবং বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ ছাড়া বক্তব্য দেন সমবায়ী নিজাম উদ্দিন, জিয়াউর রহমান, সাকির মিয়া, হোসেন আহমদ ও দিলোয়ার হোসেন প্রমুখ।
সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রেদোয়ান আহমদ এবং গীতা পাঠ করেন রজত কান্তি দাস।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।