সুনামগঞ্জের ধর্মপাশায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
এ বছরের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল—‘কর্ম করব, সমবায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সমিতিগুলোর সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।