রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ৩ সম্মিলিত উদ্যোগ ও সুশাসনের মাধ্যমেই স্বনির্ভর সমাজ গঠন সম্ভব: বিভাগীয় কমিশনার সিডনিতে বিএনপির সভায় জাতীয় ঐক্যের ডাক ছাতকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন ধর্মপাশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জগন্নাথপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছাতকে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেপ্তার, সিএনজি জব্দ কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রেসক্লাবের তিন দিনব্যাপী লিফলেট বিতরণ কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার, টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা ও ফাঁকা গুলি
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা।

রোববার জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর মনিটরিং সেলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের সোনারখেওড় বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থানে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়।

এ ছাড়া একই দিন সুরইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক দুটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা এবং ৬৯০ কেজি জিরা জব্দ করে।

বিজিবির মনিটরিং সেল জানায়, জব্দ করা মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা। এসব মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

৩ হাজার কেজি ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেফতার ৩

সম্মিলিত উদ্যোগ ও সুশাসনের মাধ্যমেই স্বনির্ভর সমাজ গঠন সম্ভব: বিভাগীয় কমিশনার

সিডনিতে বিএনপির সভায় জাতীয় ঐক্যের ডাক

ছাতকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন

ধর্মপাশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

জগন্নাথপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছাতকে ৯০ পিস ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেপ্তার, সিএনজি জব্দ

কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রেসক্লাবের তিন দিনব্যাপী লিফলেট বিতরণ

কুলাউড়ায় বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার, টহল দলের ওপর চোরাকারবারিদের হামলা ও ফাঁকা গুলি