রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী হুইলচেয়ারে বসেই জয়, নবম গ্রেডে পদোন্নতি পেলেন তাহিরপুরের শিক্ষক লিয়াকত হাসনাত মরণফাঁদে জগদীশপুর সেতু, ঝুঁকি নিয়ে চলছে তিন উপজেলার মানুষ সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘সাংবাদিক’, ভরসা আইডি বা পেজ পররাষ্ট্র মন্ত্রণালয় - প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সিলেটে কাভার্ডভ্যানভর্তি ভারতীয় কম্বল ও চা-পাতাসহ গ্রেফতার ২ সুনামগঞ্জে এক নদী থেকে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুট এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী মর্টগেজ সম্পত্তি: ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধানে সিটি ব্যাংকের এমডি
advertisement
গণমাধ্যম

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘সাংবাদিক’, ভরসা আইডি বা পেজ

একদিন গ্রামের একটি বাজারে হঠাৎ চোখে পড়ল পাট বিক্রির স্থানে কিছু মানুষের জটলা। কিছু মানুষ কাউকে ঘিরে দাঁড়িয়ে আছেন। মাঝে থাকা লোকটি স্মার্টফোন হাতে লাইভ করছেন। আমি একটি অটোরিকশায় ছিলাম। গন্তব্য দূরে তাই থামার সুযোগ ছিল না। চালককে বললাম, ‘ঘটনা কী?’ তিনি জানালেন, ‘উনি ফেসবুক সাংবাদিক। বাজারে পাট বিক্রি হচ্ছে। সেটাই তিনি লাইভ করছেন।’

এভাবেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে পেজ বা আইডি খুলে বিভিন্ন খবর প্রচার করতে থাকেন অনেকে। মাঝে মাঝে ঘটনাস্থলে দাঁড়িয়ে করেন লাইভও। এলাকার মানুষ তাকে চেনেন ‘সাংবাদিক’ হিসেবে। কেউ কেউ বলেন ‘ফেসবুক সাংবাদিক’।

খোঁজ নিয়ে জানা যায়, তাদের অনেকেরই নেই কোনো পত্রিকার নিয়োগপত্র কিংবা পরিচয়পত্র। এমনকি নিজের নামে কোনো নিউজ পোর্টালের নিবন্ধন কিংবা পত্রিকার ডিক্লারেশনও নেই। ফেসবুক আইডি বা পেজে ‘নিউজ বা সংবাদ’ শব্দটি ব্যবহার করেই নিজেকে সাংবাদিক পরিচয় দেন। যেমন- দৈনিক রাজদী নিউজ কিংবা উড়ারচর সংবাদ।

তবে কেউ কেউ কনটেন্ট ক্রিয়েটর হলেও নিজের এলাকার বিভিন্ন ঘটনা প্রচার করতে থাকেন। স্থানীয় মানুষ পার্থক্য না বুঝলেও তাদের ‘ফেসবুক সাংবাদিক’ হিসেবেই আখ্যা দেন। অনেক নিয়োগপ্রাপ্ত সাংবাদিকও পত্রিকায় অপ্রকাশিত সংবাদ নিজের টাইমলাইনে প্রচার করে থাকেন। মনিটাইজেশনের আশায় বা পাওয়ার পরে ডলার পেতে নিজের পেজ বা আইডিতে অনেক খবর প্রচার করেন।

এসব আইডি বা পেজে ইতিবাচক খবরের সঙ্গে নেতিবাচক খবরও প্রচার করা হয়। তাতে অনেকেই মানহানির অভিযোগ তোলেন। অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ায় আক্ষেপও করেন। সোশ্যাল মিডিয়ায় এমন আইডি বা পেজ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফলে প্রতিষ্ঠিত বা নিয়োগপ্রাপ্ত সাংবাদিকরাও বিপাকে পড়েন মাঝে মাঝে।

সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারে বালাই নেই নিয়ম-নীতির। কেউ মানছেন না কোনো নীতিমালা। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত পেশাটি তাই বর্তমানে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিংবা হুমকির মুখে পড়ছে। কেননা সোশ্যাল মিডিয়ার ব্যবহার মানুষের জীবনযাত্রা যেমন সহজ করেছে, একই সঙ্গে তৈরি হয়েছে নানাবিধ জটিলতাও।

এ ব্যাপারে লেখক ও সাংবাদিক কাদের পলাশ বলেন, ‘স্যোশাল মিডিয়ার রাজত্ব পুরোদমে শুরু হয়েছে মূলত ২০১৯-২০ সাল থেকে, মানে করোনাকালে। এর আগে বিডিনিউজের পর বাংলানিউজ, রাইজিংবিডি, জাগো নিউজের পর আরও কয়েকটি নিউজ পোর্টাল এলো। শহরাঞ্চলের কিছু মানুষ সংবাদের স্বাদ নিতে শুরু করে। যদিও এমন পাঠকেরাও তথ্যের সত্যতার জন্য মূলধারার গণমাধ্যমে তথা টিভি ও পত্রিকার পাতায় চোখ রাখতেন।’

তিনি বলেন, ‘এখন সময় অনেক পাল্টেছে। স্যোশাল মিডিয়ার আধিপত্য তৈরি হয়েছে। দেশের বেশিরভাগ সচেতন মানুষ স্যোশাল মিডিয়ার তথ্যকেই গুরুত্ব দিচ্ছেন। প্রধান কারণ ক্ষিপ্রতা বা দ্রুতগতি। যদিও এ ক্ষেত্রে ভূঁইফোড় পেজ বা আইডিগুলো কিছুটা বিভ্রান্তিকর তথ্য দেয়। এ ক্ষেত্রে মূলধারার অনলাইন নিউজ পোর্টালের পেজগুলোতেই মানুষ নজর দেয়। বিস্তুনিষ্ঠ সংবাদের জন্য টিভি, কাগুজে পত্রিকার মতো অনলাইন পোর্টালগুলোর পেজ বা আইডিগুলো লিংক শেয়ার বা লাইভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমি বিশ্বাস করি।’

কবি ও কথাশিল্পী রায়হান আহমেদ তামিম বলেন, ‘মন চাইলেই যে কেউ একটি ফেসবুক পেজ খুলে রীতিমতো সাংবাদিক বনে যাচ্ছেন। বিষয়টিকে আর হালকাভাবে দেখার সুযোগ নেই। বিশেষ করে ‘কনটেন্ট মনিটাইজেশনের’ ফাঁদে পা দিয়ে তথাকথিত সাংবাদিক ও অনলাইন সংবাদমাধ্যমের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।’

তিনি বলেন, ‘সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা, পেশাগত দায়িত্ববোধ কিংবা তথ্যের সত্যতা যাচাইয়ের তোয়াক্কা না করেই তারা যাচ্ছেতাই কনটেন্ট প্রকাশ করছেন। ভিউয়ের লোভে মানুষের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ, অনুমতি ছাড়া ছবি প্রকাশ, দুর্ঘটনা ও সংবেদনশীল ঘটনার দৃশ্য প্রচার থেকে শুরু করে এমন কোনো বিষয় বাকি নেই, যা কনটেন্টের নামে পরিবেশন করা হচ্ছে না। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা, সামাজিক মূল্যবোধ কিংবা সংবাদ প্রকাশের নৈতিকতা, কোনোটির প্রতিই যেন তাদের দায়বদ্ধতা নেই। এসব কর্মকাণ্ড মূলত অপসাংবাদিকতা ছাড়া আর কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘সরকারের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কার্যকর মনিটরিংয়ের ব্যবস্থা করা এবং ডিজিটাল সংবাদমাধ্যম ও অনলাইন সাংবাদিকতার পরিচয়, নীতিমালা ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা।’

সোশ্যাল মিডিয়ার প্রভাবে এখন সারাদেশেই বেড়েছে সাংবাদিকের সংখ্যা। নীতিমালা কিংবা নৈতিকতার বালাই না থাকায় মূলধারার গণমাধ্যমকে পড়তে হচ্ছে বেকায়দায়। প্রযুক্তির উৎকর্ষ যদি মানুষের উন্নয়নে ব্যবহৃত না হয়, তাহলে নিশ্চয়ই বাড়বে বিশৃঙ্খলা। ফলে ‘ফেসবুক সাংবাদিকতা’র চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যুক্ত হতে হবে মূলধারার গণমাধ্যমে। যাদের সক্ষমতা রয়েছে, তারা অনায়াসেই যুক্ত হতে পারবেন মূলধারায়।

▐ এই সম্পর্কিত আরো

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

হুইলচেয়ারে বসেই জয়, নবম গ্রেডে পদোন্নতি পেলেন তাহিরপুরের শিক্ষক লিয়াকত হাসনাত

মরণফাঁদে জগদীশপুর সেতু, ঝুঁকি নিয়ে চলছে তিন উপজেলার মানুষ

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘সাংবাদিক’, ভরসা আইডি বা পেজ

পররাষ্ট্র মন্ত্রণালয়প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

সিলেটে কাভার্ডভ্যানভর্তি ভারতীয় কম্বল ও চা-পাতাসহ গ্রেফতার ২

সুনামগঞ্জে এক নদী থেকে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুট

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

মর্টগেজ সম্পত্তি: ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অনুসন্ধানে সিটি ব্যাংকের এমডি